শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ১২ ইউনিয়ন নির্বাচনে ৯ টি আ.লীগ, বিদ্রোহী প্রার্থী-৩

ভোলায় ১২ ইউনিয়ন নির্বাচনে ৯ টি আ.লীগ, বিদ্রোহী প্রার্থী-৩

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ভোলা জেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া অপর তিন ইউপিতে বিদ্রোহী প্রাথীরা বিজয়ী হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এসব তথ্য জানা যায়।

ভোলার চরফ্যাসন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার মোট ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলার পাঁচটি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি নিয়ে মোট ৬টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

চরফ্যাসন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চরমাদ্রাজ ইউনিয়নে মো. আ. হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মো. সেলিম হাওলাদার। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মো. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্ল্যাহ মৃধা, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের এবং মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অলিউল্ল্যাহ কাজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন, শম্ভুপুর ইউনিয়ন এবং মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। তারা হলেন-চাঁদপুর ইউনিয়নে শহিদুল্যাহ কিরন (অটোরিকশা মার্কা), শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রাসেল মিয়া (মোটরসাইকেল মার্কা) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার (আনারস মার্কা)

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯