মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ রাত ১২ টা থেকে কুষ্টিয়া জেলাব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা

আজ রাত ১২ টা থেকে কুষ্টিয়া জেলাব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আজ ২০ জুন রোববার রাত ১২ টা থেকে কুষ্টিয়া জেলার সকল শিল্প কলকারখানা, হরিপুর সেতু, ঘোড়ার ঘাট, গণপরিবহন ১ সপ্তাহের জন্য বন্ধ হতে যাচ্ছে। কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১২ টা। মসজিদে সীমিত সংখ্যক মুসল্লির উপস্থিত থাকতে পারবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হসপিটাল ঘোষণা।

আজ ২০ জুন বেলা ৩ টায় কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন করোনার কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সুলতানা আফরোজ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, এনএসআই এর যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার,কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯