শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশিদের সুইস ব্যাংকের টাকা নিয়ে ফের আলোচনা

বাংলাদেশিদের সুইস ব্যাংকের টাকা নিয়ে ফের আলোচনা

অনুসন্ধান ২৪ ডেস্ক>> সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ফের আলোচনায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত রয়েছে পাঁচ হাজার ২৯১ কোটি টাকা। আগের বছরের তুলনায় ৩৭৬ কোটি টাকা কম।

২০১৯ সনে টাকার পরিমাণ ছিল পাঁচ হাজার ৬৬৮ কোটি টাকা। কর ফাঁকির আন্তর্জাতিক স্বর্গ হিসেবে পরিচিত ব্যাংকস ইন সুইজারল্যান্ড ক’বছর হলো কিছুটা জবাবদিহির মধ্যে এসেছে। আগে তারা অর্থের উৎস প্রকাশ করতো না। এখন তারা সুনির্দিষ্ট তথ্য না দিলেও দেশভিত্তিক আমানতের টাকার পরিমাণ প্রকাশ করছে।

২০০২ সনে বিশ্বব্যাপী অর্থ পাচার রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর বার্ষিক ভিত্তিতে আমানতের হিসেব দিচ্ছে সুইজারল্যান্ড। এসব কারণে অনেকেই সুইস ব্যাংকে টাকা আমানত রাখতে উৎসাহী হচ্ছেন না। তারা বেছে নিচ্ছেন লুক্সেমবার্গ, পানামা, বৃটিশ ভার্জিন, বার্মুডা, ও সিঙ্গাপুরকে। সুইজারল্যান্ডের সংবিধান ও ব্যাংকিং আইন অনুযায়ী, গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। তবে কোন কোন বাংলাদেশি টাকা জমা রেখেছেন সুইস ব্যাংকের বার্ষিক রিপোর্টে তার উল্লেখ নেই। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, সুইস ব্যাংকে গচ্ছিত টাকার মধ্যে সবই পাচার হওয়া নয়। এর মধ্যে যারা সুইজারল্যান্ডে কাজ করছেন তাদের টাকাও রয়েছে। তিনি অবশ্য বলেছেন, বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা নেয়ার অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরৎ আনার প্রক্রিয়া খুবই জটিল। নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশ।

উল্লেখ্য যে, ২০০৬ থেকে ২০১৫ সন পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে এর কোন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে গ্লোবাল ফিক্সড ইনকাম রিয়েলাইজেশন (জিএফআইআর) এর মতে, বিদেশ থেকে পণ্য আমদানি মুল্য কম দেখানো, হুন্ডি ও ভিওআইপি ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। টাকা পাচারে বিশ্বের ৩০ টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। সংস্থাটির কাছে তথ্য রয়েছে, বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ২০ শতাংশই নানা পন্থায় পাচার হয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯