বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

আজ শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আজ ইরানের বহুল প্রতিক্ষীত প্রেসিডেন্ট নির্বাচন। ১৮ জুন শুক্রবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত ১২টা। প্রয়োজনে ভোটদানের সময় রাত ২টা পর্যন্ত বাড়ানো যাবে। পরদিন শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিন জন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী রয়েছেন চার জন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শুক্রবার সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। সর্বোচ্চ নেতার দফতর থেকে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় তিনি ভোট দেবেন। নির্বাচনে ভোটারদের ব্যাপক হারে ভোটদানের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, শত্রুরা তার দেশের নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত করতে চায়। কিন্তু ইরানি জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, সব ক্ষেত্রে ইরানের ভবিষ্যৎ আগামী শুক্রবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের ওপর নির্ভর করছে। নিজেদের হাতে দেশের ভাগ্য গঠন করার সুযোগ পাচ্ছে দেশের জনগণ। এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বোচ্চ মাত্রায় ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো আগে থেকেই এ নির্বাচনে জনগণের উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করেছে। এমনকি তারা এ নির্বাচনে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার ব্যাপক চেষ্টা চালাচ্ছে। দুনিয়ার আর কোনও দেশ হয়তো খুঁজে পাওয়া যাবে না; যে দেশের নির্বাচন নিয়ে এতো বেশি ষড়যন্ত্র হয়। কিন্তু এতসব ষড়যন্ত্র সত্ত্বেও এখন পর্যন্ত ইরানের সবগুলো নির্বাচনে ভোটাররা ব্যাপক মাত্রায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা আসলে এদেশের নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত করতে চায়। কিন্তু আমাদের জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না।
সূত্র: পার্স টুডে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯