শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন’র শুভ উদ্বোধন

ঝালকাঠিতে জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি সড়কে ট্রাফিক আইনের মামলা ও জরিমানার অর্থ প্রদানে স্বচ্ছতা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে জেলা ট্রাফিক পুলিশ, ঝালকাঠি কর্তৃক আয়োজিত ( E-Traffic Prosecution )

ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ সহজ করনে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার ঝালকাঠি ই-ট্রাফিক প্রসিকিউশন’র শুভ উদ্বোধন করেন । এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঝালকাঠিতে জেলা ট্রাফিক পুলিশে এর আগে ট্রাফিক মামলা ও জরিমানা নিস্পত্তির ক্ষেত্রে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে মামলা নিস্পত্তি করতে হতো। এবার ট্রাফিক মামলা নিস্পত্তি ও জরিমানা প্রদানের ক্ষেত্রে সহজীকরন এবং দুর্ণীতি কমাতে জেলা পুলিশের উদ্যোগে গত ৯ জুন ঝালকাঠি জেলা পুলিশের সাথে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায় ’ এর সাথে স্বাক্ষরীত চুক্তির কার্যক্রম চালু করতে আজ এক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ বিষয় জেলা পুলিশ সুপার মনে করেন, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ অ্যাকাউন্টের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের সুযোগ সৃষ্টির ফলে এখন থেকে পুলিশের সাথে আর নগদ লেনদেন করতে হবেনা। ‘উপায়’ এর মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা প্রদান করা যাবে। এতে দুর্ণীতিও কমে আসবে বলে তিনি মনে করেন। এছাড়াও এই চুক্তির মধ্য দিয়ে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর নিকটস্থ যে কোনো এজেন্ট বা ব্যক্তিগত ‘উপায়’ অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯