বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিগগিরই ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু

শিগগিরই ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু

অনলাইন নিউজ :: মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে চলমান লকডাউনের মাঝে শিগগিরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির ওপর বর্তাবে।

সভায় জানানো হয়, প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরতে পারবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিশ্চিত করবে।উল্লেখ্য, বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের আওতায় অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী তাদের কর্মস্থলে ফিরে যেতে টিকিট কিনেছেন। এমন সময় হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় এ কর্মীদের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯