বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টায় এক হাজার ৬৪১ জনের মৃত্যুর রেকর্ড: ব্রাজিলে

২৪ ঘণ্টায় এক হাজার ৬৪১ জনের মৃত্যুর রেকর্ড: ব্রাজিলে

নিউজ ডেস্ক :: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২ মার্চ) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৩৬১ জন মানুষ করোন্য আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রথম থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন। করোনার সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গত জানুয়ারির মাঝামাঝি ব্রাজিলে টিকাকরণ শুরু হয়েছে। তবে বছরের শেষ নাগাদ পুরো জনগোষ্ঠীকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও ব্রাজিল সরকার তা অনেক ধীর গতিতে করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : রয়টার্স।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯