বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরিশালে ২১ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর ও পিলার ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) বিকাল ৫ টায় জেলা পুলিশ সুপারের কার্যালযয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
গ্রেফতাররা হলেন, ওই উপজেলার চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দীপু দত্ত, প্রকল্পের ঠিকাদার রাম প্রসাদ মন্ডল, নির্মাণ শ্রমিক সর্দার ইমরান সিকদার, মো. সাদিক শেখ এবং মিশকাত মোল্লা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বানারীপাডয়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ১০০ ঘর নির্মাণ করছে সরকার। গত ২১ ফেব্রয়ারি রাতে ওই নির্মানাধীণ ঘরের ২৬ টি পিলার ও একটি ঘরের দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন চাখার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১ মার্চ) বিকালে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।