বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোনও দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই: জয়

কোনও দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই: জয়

অনলাইন ডেস্ক :: ইউরোপীয় দেশগুলোর অনুকরণে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোনও দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় এসব কথা বলেন। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে প্রধান সারির এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখিন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

তিনি বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ সেই বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

পোস্টে তিনি বিবিসি’র একটি প্রতিবেদনের লিংক শেয়ার করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের হত্যাযজ্ঞের ছবি পোস্ট করায় সম্প্রতি ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারিন লু পেনকে বিচারের সম্মুখিন করা হয়েছে। হেট স্পিচ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও আদালতে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনটিতে আরো বলা হয়, ২০২২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লু পেনকে ডানপন্থী দল দ্য ন্যাশনাল র‌্যালির একজন সম্ভাবনাময় প্রার্থী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯