শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: নগরীর কাউনিয়া ২নং ওয়ার্ড বিসিক রোড সিটি কর্পোরেশন অধীন জে.এল. নম্বও ৪৭ কাউনিয় মৌজা এস. এস খতিয়ান ২৪৫ এস. এ হাল দাগ ৮৩৬ জমির পরিমাণ ০.২৫ সতাংশ । যাহা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ৩০ এপ্রিল ২০১২ প্রকাশিত গেজেটে ৩১৮৬০ নং পাতায় ৫৫ নং ক্রমিকে লিপিবদ্ধ। ১/ মোঃ সুলতান সরদার, পিতাঃ মৃতঃ সেজদ্দিন সরদার ২/ মোঃ ফিরোজ সরদার, পিতাঃ মৃতঃ কুদ্দুস সরদার ৩/ মোঃ আনোয়ার হোসেন, পিতা মৃতঃ আব্দুল হাশেম ফকির ৪/ মোঃ কামাল হোসেন, পিতা মৃতঃ মোঃ আমির হোসেন ৫/ নাছিমা বেগম, জং মোঃ আবুল কাসেম ৬/ শিল্পী বেগম, জং মনির হোসেন।
উক্ত সম্পত্তি সরকার বাহাদুরের সকল নিয়ম কানুন মানিয়া ০২/১২/২০২০ তারিখে ভিপি ক তফসিল ভিপি সম্পত্তি ৪৪০/৬৮-৬৯ ভিপি কেস নম্বরের জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। যাহা জেলা প্রশাসকের ভিপি শাখায় তদন্তধীন অবস্থায় থাকা কালীন সময়ে ওই ভিপি শাখার লোকদের সহযোগীতায় আব্দুল রব ওই সকল আবেদনের ২৪ দিন পরে অবৈধভাবে আবেদন ছাড়া ডিসিআর কাটায় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ডিসিআরের বলে আব্দুল রব কাউনিয়া থানায় সবাইকে আসামী করে অভিযোগ দায়ের করেন। থানা সুত্রে জানা যায়, সবাইকে যার যার স্থানে ঝাশেলা না করে থাকতে বলা হয়।
অভিযোগকারীরা বলেন, আমাদের থানায় ডেকে নেওয়া পরে আমরা আবার ২৭/১২/২০২০ তারিখে ওই জমিতে আমি মোঃ সুলতান সরদার ও আমার ভাইয়ে মেয়ে নাছিমা মিলে ওই ভিপি সম্পত্তিতে দুই জনের নামে ৮ সতাংশ জমি পাওয়ার জন্য ফের জেলা প্রশাসকের নিকট আবেদন করছি। যাহা ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন সারের নিকট তদন্তদীন অবস্থায় আছে।
তারা বলেন, আব্দুল রব তার সন্ত্রাসী বাহীনি দিয়ে আমাদের ওই জমি থেকে উচ্ছেদের পায়তারা চালায় এমন কি ওই জমি থেকে সরে না গেলে আমাদের স্বপরিবারের লোকের নামে মিথ্যা মামলা, মারধর, খুন জখমের হুমকি দিয়ে আসছে। পরে ৩১/১২/২০২০ তারিখে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, দুদক অফিসে তদন্ত পূর্বক দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের লিখিত অভিযোগ দায়ের করি। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক উভয়কে ডেকে সবাইর কথা শুনে আব্দুল রবকে বলেন আপনি তাদের নামানোর কে! কেনও তাদের নামতে বলছেন। ওই জমি সরকারের সে এবার আপনাকে দিয়েছে আগামীতে আপনাকে নাও দিতে পারে। সরকারী ভিপি সম্পত্তিতে কেউ বিল্ডিং তুলতে পারে না এমনকি ভাড়াটি দিতে পারে না। ওই জমি পাওয়ার মালিক হচ্ছে গরীবরা যাদের জমি নেই তারা ওই জমি নিয়ে বসবাস করবে। ওই জমিতে কে থাকবে আর কে না থাকবে তা নির্ধারণ করবে সরকার আপনি করতে কে! যার যার স্থানে সে সে থাকবেন।
কাউনিয়া থানার ভিডিও ফুটেজে দেখা যায়, থানায় বসে এক লোক পুলিশের সামনে বার বার বলেন, আমি ৮ লাখ টাকা ঘুষ দিয়ে ডিসিআর কাটছি। ওই জমির মালিক আমি। এমন দেখা যায় যে, এক পুলিশ কর্মকর্তা বলেন আপনি এক লাখ ৯২ হাজার টাকার ডিসিআরে ৮ লাখ টাকা ঘুষ দিয়েছেন কেনও। আর যখন দিয়েছেন সেটা আপনার বিষয়।
আরোও এক ভিডিওতে অ্যাডভুকেট পরিচয়ের এক লোক বলেন, জেলা প্রশাসকের অফিসে ৮ লাখ টাকা ঘুষ দিয়ে ডিসিআর এনেছে এই কথা আব্দুল রব আমার সামনে থানায় বসে বলছে। ওই ভিডিওতে আব্দুল রব নামে লোকটি বলেন, আমাকে ওরাই ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আনছে। আমি আসতে চাইনি আমার স্ত্রীকে ওরা বুজিয়ে আনছে। আমি ওদের ফালাতে চাই না ৫ শতাংশ জমি আমি ছেড়ে দিবো ওদের থাকার জন্য। তার এমন কথায় প্রকাশ পায় আসলে ওই জমি পূর্ব পুরুষ থেকে আবেদনকারী গংদের দখলে। তাহলে কি করে সাংবাদিক আনোয়ার ভূমি দস্যু হয়? এমন তথ্য খুজতে গিয়ে জানাযায়, আব্দুল রব বিএনপি ও কাজী জাহাঙ্গীর একই দলের লোক।
তাছাড়া কাজী জাহাঙ্গীর পত্রিকা চালানোর মতো কোনও আয় না থাকায় পত্রিকার সাইনর্বোড ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে অর্থ বাণিজ্য করেন। কাজী জাহাঙ্গীর তার এক সংবাদকর্মীর কাছ থেকে টাকা দার নিয়ে তাকে টাকা না দিয়ে মিথ্যা মামলা সহ প্রানাশের হুমকি দিচ্ছে বলে এয়ারর্পোট থানায় সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আরোও জানাযায়, ওই টাকা পরিশোধ করছে এমন কথা চীফ রির্পোটর আনোয়ারকে বলতে বলেন কিন্তু সে রাজি না হওয়ায় তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।
ওই বিষয়ে আনোয়ার প্রতিনিধিকে বলেন, আপনারা যা সুনেছেন তা সত্য তবে কাজী জাহাঙ্গীর শুধু আমাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেননি। তার পত্রিকায় সারকুলেশন জলিল বেতনের টাকা চাইতে গিয়ে হয়রানী শিকার হয়েছে শেষ পর্যন্ত টাকা চাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, সে তো চাকুরী করে না তার দুই দুই টি ছেলে লেখা পড়া করায় তার টাকা কোথায় পায়! তার কাছে ৩ মাসের আমার বকেয়া বেতন চাইতে গিয়ে চাঁদাবাজ ও ভূমিদস্যু হলাম।
তিনি বলেন, ভূয়া প্রিন্স এলাহীর নাম ব্যবহার করে চাকুরী দেওয়ার কথা বলে বাকেরগঞ্জ থেকে অনেক লোকের কাছ থেকে টাকা আনেছেন কাজী জাহাঙ্গীর। তার পত্রিকা চালাতে না পারায় রবিউল নামে এক লোককে ভারপ্রাপ্ত সম্পাদক বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অফিস থেকে বের করে দিয়েছে আজও সেই টাকা দেয়নি। কাশিপুরের অনেক লোকের বাড়ি ছাড়া করছে সম্পাদক কাজী জাহাঙ্গীর। দীর্ঘ দিন তার পত্রিকা বন্ধ ছিলো চালানোর মতো কোন উপায় ছিলো না। এখন একটি বরিশালে সম্পাদক পরিষদের সার্টিফিকেট এবং নিজেকে বাচাতে সাদা মনের মানুষ কাজী বাবুল নাম ব্যবহার করে ত্রাস করে বেড়ায়।