বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাইডেন ক্ষমা চাইলেন সেনাদের কাছে

বাইডেন ক্ষমা চাইলেন সেনাদের কাছে

অনুসন্ধান ডেস্ক :: ওয়াশিংটনের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ নিরাপত্তায় নিয়োজিত সেনাদের অনেকেই গাড়ি পার্কিং করা স্থানে ঘুমিয়ে পড়েছিলেন। সেই ঘুমানো সেন্যদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সেনাদের ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জেরেই তিনি ক্ষমা চান বলে আজ শনিবার বিবিসির খবরে বলা হয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে সহিংসতার পরে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট বাইডেনের অনুষ্ঠানের উদ্বোধনের জন্য ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজারেরও বেশি সেনা সদস্য মার্কিন ক্যাপিটলে মোতায়েন করা হয়েছিল। মূলত ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ওয়াশিংটন ডিসিতে এই তাদের মোতায়েন করে রাখা হয়। জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়। তাদের অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে বিশ্রাম নেন। গত বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। এদিকে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯