বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অর্থ দিচ্ছে গুগল সংবাদ প্রকাশের জন্য

অর্থ দিচ্ছে গুগল সংবাদ প্রকাশের জন্য

অনুসন্ধান ডেস্ক :: কপিরাইট নিয়ে ইউরোপে প্রথমবারের মতো ফরাসি প্রকাশকদের সঙ্গে সমঝোতায় এসেছে গুগল। এর আওতায় অনলাইন সংবাদ কনটেন্টের জন্য টাকা পাবে সংবাদমাধ্যম। তবে প্রকাশকরা তাদের কনটেন্টের কপিরাইট বাবদ কী পরিমাণ টাকা পাবেন, তা এখনো স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার কয়েক মাস দর-কষাকষির পর গুগল ফ্রান্স ও ফ্রান্সের প্রকাশকদের জোট অ্যালায়েন্স ডি লা প্রেস ডিইনফরমেশন জেনারেল (এপিআইজি) ঐকমত্যে পৌঁছে এ ঘোষণা দেয়। এ ঘোষণার ফলে ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে গুগল এখন আলাদা চুক্তিতে যাবে। ইউরোপীয় ইউনিয়নের কপিরাইট আইন অনুযায়ী, সংবাদ প্রকাশকরা অনলাইন সার্চে তাদের সংবাদ বা সংবাদের অংশ দেখানোর জন্য একটি টাকা দাবি করতে পারেন সার্চ ইঞ্জিন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে। সেই আইনের মাধ্যমে সংবাদ প্রকাশকরা কিভাবে টাকা পেতে পারেন, তা নিয়ে গুগলের সঙ্গে দীর্ঘদিন ধরে দর-কষাকষি চলছিল ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোর।

গুগল প্রথমে টাকা দিতে অস্বীকার করে বলেছিল, তাদের মাধ্যমে সংবাদমাধ্যমগুলোর খবর বহু পাঠকের কাছে পৌঁছায়। আর তাতে সংবাদমাধ্যমগুলোই উপকৃত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯