বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাইডেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মুসলিম দেশগুলোর ওপর থেকে

বাইডেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মুসলিম দেশগুলোর ওপর থেকে

অনুসন্ধান ডেস্ক :: আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম হল- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। জো বাইডেন স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন। বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। বুধবার ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরী ঘোষণার মধ্যদিয়ে এই প্রকল্পে বিপুল অংকের তহবিল বরাদ্দ দিয়েছিলেন কিন্তু জো বাইডেন তা বাতিল করলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং গত জুলাই মাসে এ সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের সে সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে। বুধবার জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সাম্প্রতিক কিছু নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে জো বাইডেন শপথ নেন।

শপথ নেওয়ার পর তিনি মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনর্বহালের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প বিশ্ব থেকে আমেরিকাকে যেভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন বাইডেন তা থেকে বেরিয়ে আসবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯