বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কী লিখেছেন ট্রাম্প বাইডেনকে চিঠিতে?

কী লিখেছেন ট্রাম্প বাইডেনকে চিঠিতে?

অনুসন্ধান ডেস্ক :: সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে। প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেন না জানিয়ে জেন সাকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই। বুধবার জো বাইডেন শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে প্রথম সংবাদ সম্মেলনে জেন সাকি এ তথ্য জানান। প্রেস সেক্রেটারি জেন সাকি হোয়াইট হাউজে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের চিঠি নিয়ে সাংবাদিকদের বাইডেন বলেছেন, যেহেতু এটা গোপন চিঠি। আমি তার সঙ্গে কথা না বলে এই বিষয়ে কিছু বলব না। তবে এটি ‘খুব উদার চিঠি’। গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি। প্রেসিডেন্ট পদ ছাড়ার দিনের অন্যতম ঐতিহ্য হলো বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লিখে যান। নতুন প্রেসিডেন্টের পড়ার জন্য চিঠিটি সাধারণত রেজোলিউট ডেস্কে রেখে যায় বিদায়ী প্রেসিডেন্ট।

নতুন প্রেসিডেন্ট যখন প্রথম ওভাল অফিসে প্রবেশ করেন তখন তিনি রেজোলিউট ডেস্ক থেকে এ চিঠি পড়েন। কিন্তু ট্রাম্পের ওই কী লেখা আছে, তা এখনও জানা যাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯