বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বৃটিশ তরুণরা মহামারিতে নিজের জীবন ও ভবিষ্যত নিয়ে হতাশ হয়ে পড়ছে

বৃটিশ তরুণরা মহামারিতে নিজের জীবন ও ভবিষ্যত নিয়ে হতাশ হয়ে পড়ছে

অনুসন্ধান ডেস্ক :: ভবিষ্যত নিয়ে হতাশ হয়ে পড়ছে বৃটিশ তরুণরা। প্রতি চার জনের এক জনই মনে করছেন, তারা জীবনের সঙ্গে মানিয়ে নিতে অক্ষম হয়ে পড়েছেন। বৃটিশ প্রতিষ্ঠান দ্য প্রিন্স’স ট্রাস্টের জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। ট্রাস্টটি প্রতি বছরই বৃটিশ তরুণদের আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জরিপ চালায়। এ বছর জরিপে যে ফলাফল পাওয়া গেছে তাকে গত এক যুগের মধ্যে সবথেকে খারাপ বলে জানিয়েছে ট্রাস্টটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। ট্রাস্টের প্রধান নির্বাহী জোনাথন টাউনসেন্ড বলেন, মহামারির কারণে তরুণদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের কর্মজীবন ও ভবিষ্যতে সুন্দর একটি জীবনের চিন্তা নিয়ে তারা হতাশ হয়ে পড়েছে। জরিপ প্রতিষ্ঠানটি মনে করছে, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা তরুণদের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। অর্ধেকেরও বেশি জানিয়েছেন, তারা সবসময় উদ্বিগ্ন হয়ে থাকেন। যারা এখনো বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে এই হার ৬৪ শতাংশ। তরুণদের ৪ জনের একজনই জানান, মহামারি শুরু হওয়ার পর থেকে তারা নিজেদের পিছিয়ে পরা মনে করছেন। বেকারদের মধ্যে এই হতাশার মাত্রা ৪০ শতাংশ। ১৬ থেকে ২৫ বছরের মধ্যে থাকা তরুণদের অর্ধেকই মনে করেন, মহামারি শুরু হওয়ার পর থেকে তাদের মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে।

এ নিয়ে টাউনসেন্ড বলেন, এই সংকটকালীন সময়ে আমাদের সরকার, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও প্রভাবশালীদের উচিত তরুণদের পাশে দাঁড়ানো। একসঙ্গে কাজ করার মাধ্যমেই আমরা বর্তমান তরুণ প্রজন্মকে তাদের হতাশা থেকে বাঁচাতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯