বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৌসুমীর ইশতেহার ঘোষণা, ভোটের আগের দিন

মৌসুমীর ইশতেহার ঘোষণা, ভোটের আগের দিন

নিজস্ব প্রতিবেদক :: ২৪ অক্টোবর ২০১৯, রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত
শাহ আলম সাজু
বাংলাদেশ শিল্পী সমিতির ইলেকশনের একদিন আগে সংবাদ সম্মেলন করলেন এবারের শিল্পী সমিতির সভাপতি প্রার্থী মৌসুমী।

রাজধানীর ইস্কাটনে একটি রেস্টুরেন্টে তিনি আজ (২৪ অক্টোবর) দুপুরে এই সংবাদ সম্মেলন করেন। সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবারে নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস কোবরা, অভিনেতা নানা শাহ, অভিনেত্রী নাসরিন, অভিনেতা অমিত হাসান এবং ওমর সানীসহ অনেকে।

সংবাদ সম্মেলন নির্বাচনী ইশতেহার পড়ে শোনান মৌসুমী। তিনি সভাপতি নির্বাচিত হলে শিল্পীদের জন্য কী কী করবেন সেসব ইশতেহার প্রকাশ করে সাংবাদিকদের জানাতেই তার সংবাদ সম্মেলন এর আয়োজন। লিখিত বক্তব্য পড়ে শোনাবার আগে মৌসুমী সমস্ত গণমাধ্যমকে ধন্যবাদ জানান তার পাশে থাকার জন্য।

মৌসুমীর দফা ইশতেহারের মধ্যে রয়েছে: শিল্পীকে আত্মসম্মানের জায়গায় দেখতে চাওয়া। শিল্পী সমিতির অফিসিয়াল কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনা যাতে শিল্পী সমিতির সব কার্যক্রম এবং সদস্যদের ডাটাবেজ এক ক্লিকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়।

শিল্পী সমিতির নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেন তিনি।

ইশতেহারে আরও বলা হয়, শিল্পী সমিতির তহবিল থেকে ওয়েব সিরিজ তৈরি করা। তা থেকে লাভের সম্পূর্ণ অংশ শিল্পী সমিতির তহবিলে প্রদান করা হবে। ওয়েব সিরিজে শিল্পীরা পর্যায়ক্রমে অভিনয় করবেন। তারা পারিশ্রমিকও পাবেন।

তিনি জানান, চলচ্চিত্রের বর্তমান দুরবস্থা থেকে মুক্তি লাভের জন্য চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য সরকারের অর্থমন্ত্রণালয়ের এবং প্রযোজক সমিতির যে সমস্ত কার্যক্রম গ্রহণ করছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করবেন।

শিল্পীদের সহযোগিতায় এবং সমন্বয়ে প্রতি বছর একটি করে এক্সিবিশনের আয়োজন করা হবে। এখান থেকে যা আয় হবে তা শিল্পী সমিতির তহবিলে জমা দেওয়া হবে।

বয়স্ক ভাতা চালু করা হবে বলেও ইশতেহারে ঘোষণা দেন মৌসুমী।

এছাড়াও, স্বল্প আয়ের শিল্পীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হস্তশিল্প বা কুটিরশিল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্য শেষ করে মৌসুমী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি আপনারা চলচ্চিত্রের একটি অংশ। আমি ফেয়ার ইলেকশন চাই। আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন।”

অপর এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, “আমি নির্বাচিত না হলেও আমার ইশতেহার বিজয়ী প্রার্থীদেরকে শেয়ার করবো, যাতে শিল্পীদের জন্য ভালো কিছু করা যায়।”

এবার যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাদের প্রসঙ্গে জানতে চাওয়া হলে মৌসুমী বলেন, “তারা ভোটার হবেন, তবে নিয়ম মেনেই হতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯