শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সাবেক এমপি’র বাড়ি ভাঙচুরের অভিযোগ

বরিশালে সাবেক এমপি’র বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বাসায় দলীয় সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার দুপুর পৌনে ২টায় হামলায় বিএনপি’র ৩ নেতা আহত হয়। হামলাকারীদের নাম-পরিচয় জানাতে না পাড়লেও তারা সরকারি দলের লোকজন বলে দাবি করেছেন স্বপন।

হামলায় আহতরা হচ্ছেন, গৌরনদীর বিএনপি শামসুল আলম, মোয়াজ্জেম হোসেন এবং ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন আহত হয়।

কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন বলেন, আগামী ৩০ জানুয়ারি গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ও তার কর্মী-সমর্থকদের প্রচারণায় নামতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এ অবস্থায় করনীয় নির্ধারণে তার নিজ বাসায় গৌরনদী পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করছিলেন।

দুপুরে আকস্মিকভাবে একদল অপরিচিত লোক লাঠিসোটা নিয়ে সভাস্থলে হামলা চালায়। তারা সভায় অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর এবং চেয়ার ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় গৌরনদীর বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা আহত হয়। এ সময় তারা বিএনপি নেতাকর্মীদের ৩টি মোবাইল ফোন লুট করে।

গৌরনদী পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ বাঁধাগ্রস্ত করতে উচ্চ মহলের নির্দেশে সরকারি দলের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি’র সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক মো. আহসান জানান, হামলার খবর শুনে তারা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বাসায় গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯