মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন

সারাদেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন

অনলইন নিউজ :: সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন নতুন ভোটার হয়েছেন। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। এ তালিকা প্রতিটা উপজেলায় থাকবে। কারো তালিকা যদি ভুল আসে, তবে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করলে সংশোধন করা হবে। ’

রোববার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।

সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেয়া হয়নি। আগামী ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯