বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লেডি গাগা, জেনিফার লোপেজ পারফর্ম করবেন বাইডেনের শপথে

লেডি গাগা, জেনিফার লোপেজ পারফর্ম করবেন বাইডেনের শপথে

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হাল আমলে সঙ্গীত জগতের বহুল আলোচিত দুই শিল্পী লেডি গাগা (৩৪) এবং জেনিফার লোপেজ (৫১)। ভ্যারাইটি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ‘দ্য ব্যাড রোমান্স’ সঙ্গীতের হিট গায়িকা লেডি গাগা পরিবেশন করবেন জাতীয় সঙ্গীত। ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে এই অনুষ্ঠান হবে। অন্যদিকে সঙ্গীত পরিবেশন করবেন ‘দ্য ফ্লোর’ খ্যাত গায়িকা জেনিফার লোপেজ। তার সঙ্গে পারফর্ম করবেন ডেমি লোভেটো এবং জাস্টিন টিম্বারলেক। উল্লেখ্য, অস্কার পুরষ্কার বিজয়ী লেডি গাগা দীর্ঘদিন ধরে জো বাইডেনের সমর্থক। এবারের নির্বাচনী মৌসুমের পুরোটাই তার কণ্ঠ ছিল উচ্চকিত। তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে যোগ দিয়েছেন অনেক স্থানে। নভেম্বরে বাইডেনের প্রচারণা বিষয়ক একটি ভিডিওতে তাকে ধারণ করা হয়েছে। লেডি গাগা বাদেও ওই অনুষ্ঠানে যোগ দেবেন ফায়ারফাইটার আন্দ্রেয়া হল। তিনি পরিবেশন করবেন প্লেজ অব এলায়েন্স। এযাবতকালের ন্যাশনাল ইয়ুথ পোয়েট লরিয়েট আমান্ডা গোরম্যান আবৃতি করবেন কবিতা। তবে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানের বেশির ভাগই প্রচার হবে ভার্চ্যুয়াল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯