বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাম্পের খোঁজ মিলছে না মেলানিয়া

ট্রাম্পের খোঁজ মিলছে না মেলানিয়া

অনুসন্ধান ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বেশ কয়েক দিন থেকে খোঁজ মিলছে না। সর্বশেষ ১ জানুয়ারি তাকে প্রকাশ্যে দেখা গেছে। খবর মিররের। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা যেদিন হামলা চালান, সেদিন ট্রাম্প পরিবারের প্রায় সব সদস্যকে দেখা গেলেও মেলানিয়ার কোনো খোঁজ ছিল না। বছরের প্রথম দিন সর্বশেষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। গত বুধবার ক্যাপিটল হিলে হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দিন রিপাবলিকান জাতীয় কমিটির সদর দফতরে একটি পাইপ বোমাও পাওয়া যায়। ট্রাম্প সমর্থকরা রাস্তায় নামার সাথে সাথে এক হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল। সেদিন এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুধবার পার্লামেন্ট ভবনে হামলার আগে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সময় ট্রাম্প পরিবারের অনেকের উদযাপন করার একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে, সেখানে মেলানিয়ার উপস্থিতি চোখে পড়েনি কারও। সেই থেকে ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘যাই হোক, মেলানিয়া কোথায়, এখনো কি নিখোঁজ?’

আরেকজন ওই ভিডিওতে এভাবে মন্তব্য করেছেন, ‘এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ মেলানিয়া। তিনি কোথায় গেছেন?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯