বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাইডেনের স্বস্তি, শপথে ট্রাম্প থাকছেন না

বাইডেনের স্বস্তি, শপথে ট্রাম্প থাকছেন না

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সদ্য সাবেক প্রেসিডেন্টের উপস্থিত থাকা পুরনো রীতি। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার উত্তরসূরী ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, আমি শুনলাম যে ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। এটা ভালো সিদ্ধান্ত। খুব কম বিষয়ে আমরা (ট্রাম্প ও বাইডেন) একমত হয়েছি। এটা তার মধ্যে একটি। বাইডেন আরও বলেন, তিনি (ট্রাম্প) দেশের জন্য বিব্রতকর, বিশ্বের জন্য বিব্রতকর। এই দায়িত্বে থাকার তার কোনো যোগ্যতা নেই। মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প লোক দেখানোর জন্য কিছু করছেন না। এটা খুব ভালো।

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আনন্দ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, মাইক পেন্সকে স্বাগত। আমরা সম্মানিতবোধ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯