সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মডার্নার টিকা সুরক্ষা দেবে দুই বছরের

মডার্নার টিকা সুরক্ষা দেবে দুই বছরের

অনুসন্ধান ডেস্ক :: মার্কিন কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাস টিকা মানবদেহে অন্তত দু’বছর পর্যন্ত কোভিড প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারে। মডার্নার টিকা নেয়ার পর মানবদেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহস্পতিবার এই দাবি করলেন ওই সংস্থার সিইও স্টিফেন বানসেল। যদিও এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে যে আরও তথ্যের প্রয়োজন, তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি। স্টিফেন বলেন, ‘গত বছর সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে করোনার টিকা কার্যকারিতা মাত্র এক বা দু’মাসের হবে। তবে আমার মনে হয়, টিকার ক্ষমতা এতটা স্বল্পস্থায়ী হওয়ার কথাই নয়।’ যদিও কোন তথ্যের ভিত্তিতে স্টেফান এই দাবি করেছেন, তা খোলসা করেননি তিনি। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পর বুধবার ইউরোপীয় ইউনিয়নে টিকায় ছাড়পত্র পেয়েছে মর্ডানা। যুক্তরাষ্ট্রে ফাইজার ছাড়াও তাদের কোভিড টিকা নেওয়ার পর বহু মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্টিফানের জানান, ‘মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশের পর অ্যান্টিবডির মাধ্যমে যে ক্ষয় দেখা দেয়, তা ধীরে ধীরে চলে যাবে। আমরা মনে করি অ্যান্টিবডির প্রতিরোধক ক্ষমতা দু’বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।’ স্টিফানের মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও তাদের সংস্থার তৈরি টিকা সমান কার্যকরী। এ বিষয়ে মডার্না শিগগিরই নির্দিষ্ট প্রমাণ দেবে বলেও জানিয়েছেন তিনি।

স্ফাইন জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ কোটি ডোজের বরাত পেয়েছে মডার্না। সংস্থার দাবি, কোভিড-১৯ ঠেকাতে তাদের টিকা ৯৪.১ শতাংশ কার্যকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯