বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ছিল ক্যাপিটল ভবনে দাঙ্গায় নিহত নারী

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ছিল ক্যাপিটল ভবনে দাঙ্গায় নিহত নারী

অনুসন্ধান ডেস্ক :: নিহত হওয়ার আগের দিন আসলি ব্যাবিট সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। মার্কিন ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের জমায়েত নিয়ে তিনি বলেন, কোনো কিছুই আমাদের দমাতে পারবে না। তারা বারবার চেষ্টা করতে পারেন। কিন্তু এখানে ঝড় উঠেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে সেই ঝড় আঘাত হানবে। বুধবার ৩৫ বছর বয়সী আসলি ক্যাপিটল ভবনে হামলাকারীদের মধ্যে ছিলেন। এ সময় পুলিশের গুলিতে যে চারজন নিহত হয়েছেন; তাদের মধ্যে তাকেও পাওয়া গেছে। তিনি মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন। সেনাবাহিনীর হয়ে যুদ্ধকবলিত আফগানিস্তান ও ইরাকে তিনি কর্মরত ছিলেন। পরে ন্যাশনাল গার্ডের হয়ে তিনি কুয়েত ও কাতারে যান। তার সাবেক স্বামী টিমথি ম্যাকান্টির বরাতে বিবিসি এমন খবর দিয়েছে। আসলি ছিলেন ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর বাসিন্দা। সম্প্রতি তিনি আবার বিয়ে করেন। স্বামী অ্যারন ব্যাবিটের সঙ্গে পুল সার্ভিসে কাজও নিয়েছিলেন। তিনি নিজেকে একজন উদারপন্থী ও দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি প্রায়ই সামাজিকমাধ্যমে পোস্ট দিতেন। নিজেকে তার গোড়া সমর্থক হিসেবে প্রকাশ করতেন। এমনকি ব্যাপক ভোট জালিয়াতির যে ভিত্তিহীন অভিযোগ ট্রাম্প করেছেন; নিজের পোস্টে সেই দাবির পুনরাবৃত্তি করতে দেখা গেছে সাবেক এ সেনা কর্মকর্তাকে।

ম্যাকান্টি বলেন, তার ব্যক্তিত্ব ছিল এমন যে তাকে আপনি ঘৃণা করতেও পারবেন; ভালোবাসতেও পারবেন। এ ক্ষেত্রে তিনি কোনো কৈফিয়ত দিতেন না বা আত্মপক্ষ সমর্থন করতেন না। তিনি এ জন্য গর্ববোধ করতেন। নিজেদের জন্য তার গর্ব ছিল। একজন আমেরিকান হিসেবে তিনি গর্বিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯