বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফিরিয়ে দিল টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট

ফিরিয়ে দিল টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট

অনুসন্ধান ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ‘ক্যাপিটলে’ ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পর ১২ ঘণ্টার জন্য দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল টুইটার কর্তৃপক্ষ। উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম টুইটার, ফেইসবুক ও ইনস্টাগ্রাম। তবে টুইটার ১২ ঘণ্টা পর অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেও ফেইসবুক ও ইনস্টাগ্রাম অনির্দিষ্টকালের জন্য তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফেসবুক প্রধান জাকারবার্গ বলেছেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত তার অ্যাকাউন্ট স্থগিত থাকবে। খবর বিবিসির। এদিকে, অ্যাকাউন্ট খুলে দিয়ে ট্রাম্পের প্রতি চূড়ান্ত সতর্কতা দেয় টুইটার। মার্কিন প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, ‘ফের প্ল্যাটফর্মটির নীতি ভঙ্গ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’ বুধবারে ট্রাম্পের করা উসকানিমূলক টুইটগুলো সরিয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি। এক বিবৃতি জারি করে টুইটার জানায়, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা আমাদের সিভিক ইনটিগ্রিটি পলিসির বিরোধী।

বুধবার ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস অধিবেশন চালাকালীন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন বেশ কয়েক জন। এ নজিরবিহীন হামলা ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯