বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্ষমতা হস্তান্তর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতা হস্তান্তর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনুসন্ধান ডেস্ক :: প্রথমবারের মতো ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় অনুমোদনের পর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘যদিও আমি নির্বাচনের ফলাফল নিয়ে আমার মতামত সম্পূর্ণ ভিন্ন, তবুও জানুয়ারির ২০ তারিখে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে আমি সৎ থাকবো।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ’আমি সবসময় বলে আসছি আমাদের উচিত লড়াই অব্যাহত রাখা যাতে শুধু ন্যায়সঙ্গত ভোট গণনা করা হয়। যদিও এটি প্রেসিডেন্টদের ইতিহাসের সেরা প্রথম পর্বের সমাপ্তি, আমাদের আমেরিকাকে আবার মহান করার যুদ্ধের সূচনা এটি মাত্র।’ ২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতারণা করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। বুধবার মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় সিনেটের উপনির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আইন পরিষদ ক্যাপিটল ভবনে জমা হওয়ার আহ্বান জানান। এর পরই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হলে তাণ্ডব চালায়। ক্যাপিটল হিলের তাণ্ডবে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনে ক্যাপিটল ভবনে শুরু হওয়া মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টিটিভ ও সিনেটের যৌথ অধিবেশন স্থগিত করা হয়।ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে অধিবেশন আবার শুরু হয়।

অধিবেশনে উভয়কক্ষের সদস্যদের উপস্থিতিতে ইলেক্ট্ররাল কলেজের ৩০৬-২৩২ ভোটে জো বাইডেনের জয়কে অনুমোদন করা হয়। এই অনুমোদনের ফলে আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯