বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিব্বতীরা প্রস্তুত সংসদ নির্বাচনের জন্য

তিব্বতীরা প্রস্তুত সংসদ নির্বাচনের জন্য

অনুসন্ধান ডেস্ক :: তিব্বতীরা দুনিয়ার যেখানে এখন বাস করছে সেখানে থেকে তাদের নির্বাসিত সংসদ নির্বাচনের জন্য ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে (সংসদ) ‘তিব্বত নীতি ও সমর্থন আইন’ সফলভাবে পাস হওয়ায় এই পরিবেশ সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা জানায়, মার্কিন ওই আইনে আছে তিব্বতীরা তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ‘দালাই লামা’ কে হবেন তা বাছাই করার অধিকার রাখে। চীন এত দিন ধরে তার পছন্দমতো কোনো ব্যক্তিকে ‘দালাই লামা’ পদে বসিয়ে দেওয়া চেষ্টা করে। তিব্বতীদের সংসদটি এখন ভারতের ধর্মশালা নামক স্থানে। তাদের প্রশাসনিক সদর দফতরও সেখানেই। সারা দুনিয়ায় অবস্থিত তিব্বতীদের মধ্যে ৮০ হাজার নিবন্ধিত ভোটার। তার মধ্যে ৫৫ হাজার আছে ভারত, নেপাল ও ভুটানে। এরাই ভোট দিয়ে ৪৫ সদস্যের সংসদ নির্বাচন করে। সরকারের আনুষ্ঠানিক নাম ‘তিব্বত প্রশাসন।’ সরকারপ্রধানের পদবি ‘রাষ্ট্রপতি’। সংসদ ও রাষ্ট্রপতি মিলে সরকার চালনা করেন। সংসদ নির্বাচনে যে দুজন সদস্য সর্বোচ্চ ভোট পাবেন তারাই এ বছর ১১ এপ্রিল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাসিত তিব্বত সরকারের বর্তমান রাষ্ট্রপতি লবসাং সানগে। তিনি হার্ভার্ডে লেখাপড়া করেছেন।

এখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন; তার মেয়াদ শেষ হবে আগামী বছর। নতুন যারা রাষ্ট্রপতি পদে আসতে আগ্রহী তারা হচ্ছেন : কাসুয়ার দংচুং, দোলমা গিয়ারি ও কেলসাং দর্জি আউকাতসাং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯