বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে ১১ শ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানে ১১ শ্রমিককে গুলি করে হত্যা

অনুসন্ধান ডেস্ক :: পাকিস্তানের বেলুচিস্তানে ম্যাচ এলাকায় ১১ কয়লাশ্রমিককে অপহরণ করে হত্যা করা হয়েছে। রোববার অজ্ঞাত অস্ত্রধারীরা এ ঘটনা ঘটায়। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় পুলিশ বলেছে, অপহরণকারীরা শ্রমিকদের একটি কয়লা খনি থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী পাহাড়ে। সেখানে তাদেরকে গুলি করে হত্যা করে। কেউ কেউ মারাত্মক জখম হন। এসব শ্রমিককে ম্যাচের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১০ জন খনি শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হয়। কিন্তু সহসা নিহতের সংখ্যা বেড়ে ১১ দাঁড়ায়। বোলান এলাকার উপ কমিশনার মুরাদ কাসি বলেছেন, আহত চারজনের চিকিৎসা চলছে। ঘটনার পর পরই ওই এলাকা ঘেরাও করে ফেলেছে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফ্রন্টিয়ার কন্সট্যাবুলারির লোকজন। নিহতদের দেহ আনতে কোয়েটা থেকে এম্বুলেন্স পাঠানো হয়েছে। এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া ল্যাঙ্গাউ। তিনি বলেছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে সব রকম ব্যবস্থাই নেয়া হবে। বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠায় স্যাবোটাজ করার জন্য ব্যর্থ চেষ্টার অংশ এই হত্যাকান্ড।

তিনি আরো বলেছেন, রাজ্যে কোনো রকম সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনো বিবেক নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯