বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাতিসংঘে ইরানের চিঠি আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে

জাতিসংঘে ইরানের চিঠি আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে

অনুসন্ধান ডেস্ক :: পারস্য উপসাগরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল সামরিক তৎপরতা এবং উস্কানির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের কাছে ওই চিঠি হস্তান্তর করেন। মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর এবং ওমান সাগরে যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে চিঠিতে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে উন্নতমানের এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি আমেরিকা দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান পাঠিয়ে নানামুখী উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সেটি ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যাবে এবং আঞ্চলিক মারাত্মক উত্তেজনা সৃষ্টি হবে যার পরিণতি ও দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকাকে বহন করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, ইরান তার জনগণ, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের ঝুঁকি অথবা শক্তি ব্যবহারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন, “ইরান কারো সাথে যুদ্ধ চায় না তবে আমরা প্রকাশ্যে এবং সরাসরি আমাদের জনগণ, নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করব।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯