বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সচেতন থাকতে হবে ভ্যাকসিন নেয়ার পরও : মোদি

সচেতন থাকতে হবে ভ্যাকসিন নেয়ার পরও : মোদি

অনুসন্ধান ডেস্ক :: করোনাভাইরাস প্রতিহত করার ভ্যাকসিন আসা এখন কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে দেশে। গণহারে টিকা দেয়ার জন্য সবরকমের পর্যবেক্ষণের কাজও শুরু হয়ে গেছে। দেশের সব রাজ্যে ২ জানুয়ারি থেকে শুরু হবে ভ্যাকসিনের ড্রাই রান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও ২০২০ সালের এই করোনা শিক্ষা নিয়েই আগামী বছরেও চলতে হবে। আমি আগেও বলেছি এখনও বলছি যতক্ষণ না টিকা আসছে ততক্ষণ নিয়মে ফাঁকি দেওয়া যাবে না। ভ্যাকসিন আসা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময় পর্যন্ত সকলকে সজাগ থাকতে হবে। তবে ভ্যাকসিন আসা মানেই নিয়ম সরিয়ে ফেলা নয়। অনেকেই মনে করছেন যে টিকা নিলে আর কোনও নিয়ম মানার দরকার নেই। কিন্তু নেয়ার পরও বিধি মানতে হবে, সচেতন থাকতে হবে। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মোদির এই মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। জরুরী অনুমোদন দেওয়ার লক্ষ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের ডেটা বিশ্লেষণ করার পরিকল্পনা করা হয়েছে। করোনা ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি ও বিতরণ করার জন্য সেরাম সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে।

অন্যদিকে, ভারত বায়োটেক ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় কোভাক্সিন তৈরি করছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯