বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অনুমতি দিয়েছে ভারত পেঁয়াজ রফতানির

অনুমতি দিয়েছে ভারত পেঁয়াজ রফতানির

নিজস্ব প্রতিবেদক :: পেঁয়াজ রফতানিতে অনুমতি দিয়েছে ভারত। নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে পেঁয়াজ রফতানির আদেশ কার্যকর হবে বলে সোমবার জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা জানিয়েছে, ভারতের বাজারে গত চার সপ্তাহে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এর আগে দেশের অভ্যন্তরীণ চাহিদা, স্থানীয় বাজারে দাম বাড়া ও কয়েকটি রাজ্যে সংকট থাকার কারণে গত সেপ্টেম্বর মাস থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। বিশ্বে পেঁয়াজ রফতানিতে অন্যতম দেশ ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল, মালায়েশিয়া এবং শ্রীলংকা অন্যতম। এসব দেশগুলো ভারতের চালানের ওপর নির্ভর করে।

ভারতের ন্যাশনাল হার্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, গত চার সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম অর্ধেকের বেশি কমেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯