বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কিন নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্রাম্পের হাতে : বাইডেন

মার্কিন নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্রাম্পের হাতে : বাইডেন

নিজস্ব প্রতিবেদক :: মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের হাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এমন দাবি করেছেন। তিনি বলেন, ক্ষমতাগ্রহণে প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তথ্য তার টিমকে দেয়া হচ্ছে না। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন ডেমোক্র্যাটদলীয় বিজয়ী বাইডেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন। ৩ নভেম্বরের নির্বাচনের কয়েক সপ্তাহ পার হওয়ার পরও বাইডেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেয়া হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরে এটি নিয়মিত ও অপরিহার্য কাজ। তবে সোমবার বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য আসার পর যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিফেন্স সেক্রিটারি ক্রিস্টোফার মিলার বলেন, ক্ষমতা হস্তান্তরে কর্মকর্তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০০ কর্মকর্তার ১৬৪টি সাক্ষাৎকার নিয়েছে এবং পাঁচ হাজার পাতার নথি সরবরাহ করেছে। বাইডেনের ট্র্যানজিশনাল টিম প্রাথমিকভাবে যা চেয়েছিল, এই নথি তার চেয়েও অনেক বেশি। একজন মুখপাত্র বলেন, বাইডেনের টিমের সঙ্গে পেন্টাগন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। উপদেষ্টাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর বাইডেন বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ব্যবস্থাপনা ও বাজেট অফিস থেকে তার টিম বাধার মুখে পড়ছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যুতে বর্তমানে বিদায়ী প্রশাসনের কাছ থেকে আমরা সব তথ্য পাচ্ছি না। এটি কেবল তথ্যের ঘাটতি না; আমার দৃষ্টিতে দায়িত্বজ্ঞানহীনতা।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আমাদের বাহিনীর অবস্থানের স্বচ্ছ চিত্র দরকার। এতে যে কোনো বিভ্রান্তির সুযোগ কাজে লাগাতে পারে মার্কিন বৈরী শক্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯