বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছুরি হামলায় চীনে নিহত ৭

ছুরি হামলায় চীনে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক :: চীনের উত্তর-পূর্বাঞ্চলে লিয়াওনিং প্রদেশে এক সাওনা (বাষ্পচালিত স্নানাগান) সামনে এক দুর্বৃত্তের প্রকাশ্যে ছুরি হামলায় সাতজন নিহত হয়েছেন। ইয়াং নামে ওই ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর এবিসির। খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও সাতজন। রোববার লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান শহরে এ ঘটনা ঘটে। রোববার কাইয়ুয়ান শহরের একটি সাওনার সামনের রাস্তায় পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে আচমকা হামলা চালান ইয়াং। অনেক মানুষ গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকেন। প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতকারীকে বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি।

স্থানীয় পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে শেষ পর্যন্ত আটক করা হয়েছে। কেন এ হামলা করা হয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯