বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় আক্রান্ত ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক :: ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মওরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রোববার রাতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত ৬৭ বছর বয়সী হ্যামিলটন মওরাও বর্তমানে তার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন। খবর আনাদোলুর। যুক্তরাষ্ট্র ও ভারতের পর ২১ কোটি ২০ লাখ মানুষের লাতিন আমেরিকান এ দেশটি এখন করোনায় আক্রান্ত শীর্ষ তৃতীয় দেশ। ব্রাজিলের ৭৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৬৬ লাখ মানুষ। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো পর পর চারবার করোনাভাইরাস টেস্ট করানোর পর কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

এর আগে গত জুলাইয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি প্রথমে ট্রাম্পের মতো প্রাণঘাতী এ ভাইরাসকে পাত্তাই দিতে চাননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯