সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভ্যাকসিন ১৮’র কম বয়স হলে নয় : স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন ১৮’র কম বয়স হলে নয় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: বয়স ১৮ বছরের কম হলে বাংলাদেশে কেউ করোনা ভ্যাকসিন পাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের জনসংখ্যার ২০ শতাংশ বা প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবেন। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ভ্যাকসিন দেয়া হবে না। যাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পৃথিবীর কোথাও এই বয়সীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে না। এমনকি তাদের ট্রায়ালেও রাখা হয়নি।’ রোববার দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, `এ মুহূর্তে প্রায় এক কোটি লোক দেশের বাইরে থাকছে। সে হিসেবে প্রথমে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের ভ্যাকসিন প্রয়োজন হবে না। তবে পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।’ তিনি আরো বলেন, ‘ওষুধ ও ভ্যাকসিনের জন্য আমরা আপাতত দুটি ল্যাব ঠিক করেছি। যার মধ্যে ওষুধের ল্যাবটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত। ফলে ওষুধের ল্যাব আন্তর্জাতিক মানের। এই ল্যাবে আমাদের ওষুধ কোম্পানিগুলোর ওষুধের মান পরীক্ষা করা হয় এবং মান বজায় রাখতে যা করণীয় তা করা হয়। আগামীতে এই ল্যাবে কোভিড-১৯ এর ভ্যাকসিনও পরীক্ষা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯