বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩ জন নিহত যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে

৩ জন নিহত যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে

অনলাইন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার একটি বোলিং গলিতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। রকফোর্ড সিটি পুলিশ টুইটারে লোকদের ডন কার্টার ল্যানসের বোলিং গলির কাছাকাছি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন। খবর এএফপির ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ড্যান ও’ শিয়া বলেন, ঘটনাটি এখনও নজরদারি পর্যায়ে। তদন্ত চলছে। আমাদের তিনজন লোক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় আমাদের তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ও’ শিয়া বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনিই কি-না সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া বন্দুকধারীর কোনো উদ্দেশ্য ছিল কি-না, তাও এখনও জানা যায়নি।

ডন কার্টার লেনস এলোপাতাড়ি গুলির পর একটি খুদে ফেসবুক বার্তায় সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯