সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপর্যস্ত মেক্সিকো করোনার ভ্যাকসিন পেল

বিপর্যস্ত মেক্সিকো করোনার ভ্যাকসিন পেল

নিজস্ব প্রতিবেদক :: ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে মেক্সিকো বুধবার করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছে। মহামারি কোভিড-১৯ রোগ প্রতিরোধে গণহারে টিকা দেয়ার কাজ শুরু করতে তারা এসব ভ্যাকসিন হাতে পেল। এ অঞ্চল জুড়ে করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে। খবর এএফপি’র। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের প্রথম তিন হাজার ডোজ বেলজিয়াম থেকে কুরিয়ার বিমান যোগে মেক্সিকোতে পৌঁছানোর পর সরকার বৃহস্পতিবার টিকা দেয়া শুরুর পরিকল্পনা করে। মেক্সিকোর শক্তিশালী মাদক চক্রের হাতে পড়া থেকে এসব ভ্যাকসিন রক্ষা নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে টিকাগুলো মেক্সিকো সিটির দক্ষিণে একটি সামরিক স্থাপনায় রাখা হয়েছে। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে এই মহামারি ভাইরাসের অবসান শুরু হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ২০ হাজার মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন এবং ১৩ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে প্রকৃত সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৩১ জানুয়ারি নাগাদ ফাইজার-বায়োএনটেকের ১৪ লাখ ডোজ ভ্যাকসিন মেক্সিকোতে পৌঁছাবে। মার্কিন এ কোম্পানি মোট তিন কোটি ৪৪ লাখ ডোজ টিকা মেক্সিকোকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর মেক্সিকো হচ্ছে করোনাভাইরাসে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯