বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডিম ফাটাতে হয় হাতুড়ি দিয়ে শীতে ভারতের যে অঞ্চলে !

ডিম ফাটাতে হয় হাতুড়ি দিয়ে শীতে ভারতের যে অঞ্চলে !

নিজস্ব প্রতিবেদক :: শীতকালে ভারতের কয়েকটি এলাকায় আবহাওয়া অত্যন্ত মনোরম হয়ে ওঠে। বিশেষত দক্ষিণ ভারতে এই সৌন্দর্য একেবারে আলাদা। তবে দেশটিতে এমন কিছু জায়গা আছে যেখানে শীতে টিকে থাকা অত্যন্ত কঠোর। চরম ঠান্ডা বাতাস এবং ক্রমহ্রাসমান তাপমাত্রার কারণে ভারতের বেশ কয়েকটি জায়গায় শীতে মানুষের টিকে থাকাই অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। মূলত এই এলাকাগুলো হল উত্তর পূর্বের বরফে ঢাকা হিমালয় অঞ্চল। কার্গিল: ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল সবার কাছেই এক চেনা নাম। কিন্তু এছাড়াও মারাত্মক ঠান্ডার জায়গা হিসেবে এর খ্যাতি রয়েছে। ৩,৩২৫ মিটার উচ্চতার এই এলাকায় শীতে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। লাদাখ: হিমালয় সীমার মধ্যে অবস্থিত লাদাখ ২০১৯ সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে একটি নতুন পরিচয় পেয়েছিল। প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ এই জায়গায় তিব্বতি সংস্কৃতিতে বিশ্বাস করে। জানুয়ারি মাসে এখানে গড় তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রিতে নেমে যায়। যখন ভারী তুষারপাত হয়, তখন তাপমাত্রা মাইনাস ৩৫ এ নেমে যায়। তাওয়াং: অরুণাচল প্রদেশের তাওয়াংও ভারতের শীতলতম স্থানগুলোর মধ্যে একটি। এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। শীতের মৌসুমে ভারী তুষারপাতের জেরে এটি অফবিট পর্যটন কেন্দ্র হিসেবে গণনা করা হয়। এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক ঠান্ডা জায়গা। শীতের মৌসুমে এই স্থানের তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। কীলং: হিমাচল প্রদেশের কীলং লেহ মেইন রোডের এই এলাকা প্রায় ৪০ কিমি এলাকাজুড়ে বিস্তৃত। এই জায়গার তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রিতে নেমে যায়। এই জায়গাটি মানালি, কাজা এবং লেহের মতো আরও অনেক পর্যটন স্পটের সঙ্গে যুক্ত। মানালি: মানালি ভারতের একটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গ্রীষ্মের দিনগুলোতে এই জায়গাটি গরম থাকে তবে শীত আসার সাথে সাথে এর তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রিতে নেমে যায়। যাদের পর্বতারোহণ, নদী র‌্যাফটিং এবং ট্রেকিংয়ের খুব আগ্রহ রয়েছে তারা এখানে যেতে পারেন।

সিয়াচেন: সিয়াচেনে এত ঠান্ডা পড়ে যে, তরল জুস ইটের মতো শক্ত হয়ে যায়। এমনকি টমেটো ও ডিমও জমে যায়। সেখানে মোতায়েন সেনাদের হাতুড়ি মেরে ডিম ফাটাতে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯