মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুশ্চিন্তার কারণ নেই ফ্লাইট বন্ধ হলেও : মন্ত্রী

দুশ্চিন্তার কারণ নেই ফ্লাইট বন্ধ হলেও : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: নতুন করে করোনাভাইরাসের বিস্তারের কারণে বাংলাদেশ থেকে কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত হলেও বিদেশগামীদের দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। ফ্লাইট পুনরায় চালু হলে স্থগিত ফ্লাইটের যাত্রীরা অগ্রাধিকারভিত্তিতে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। করোনা সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় বিমান চলাচলে আবারো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, বাংলাদেশসহ বিভিন্ন দেশ। বুধবার প্রবাসী কল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল। অনুষ্ঠানে মন্ত্রী সম্প্রতি বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে আবারো ফ্লাইট বন্ধ হওয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই, সারা পৃথিবী যেভাবে চলবে আমরাও সেভাবে চলব।’ তিনি বলেন, যাদের বিদেশ যেতে হবে তারা দ্রুত চলে যান। আর যারা ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকা পড়ে গেছেন তাদের দুশ্চিন্তার কিছু নেই। পরবর্তীতে এসব টিকেট রিইস্যুর ব্যবস্থা অবশ্যই করা হবে ‘ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অদক্ষ বাংলাদেশী শ্রমিক ফেরত এলে সেখানে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী ইমরান বলেন, এসব জায়গায় ৫০ ভাগ দক্ষ শ্রমিক পাঠাতে পারলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে না, আগের মতই থাকবে। বিদেশে কর্মরত নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়ে তাদের নিজেদের দায়িত্ব সবচেয়ে বেশি। নিজের সম্মান নিজের হতে থাকে, দেখা যাচ্ছে একটু শিক্ষার অভাবে খুব সহজেই নারীদের সঙ্গে প্রতারণা করতে পারে সবাই। এজন্য আমরা বলি কমপক্ষে এইচএসসি পাশ করতে পারলে সেই নারী নিজের লুক আফটার নিজে করতে পারবে, অন্য কেউ তাকে বোকা বানাতে পারবে না।’

অনুষ্ঠানে কর্মজীবী নারী, ডব্লিউএআরবি ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র, অভিবাসী কর্মী প্রোগ্রাম, আইওএম, বোমসা, রামরু প্রতিনিধিরা বক্তব্য দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯