বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২ লাখের বেশি শিশু জন্ম নেবে লকডাউনের প্রভাবে ফিলিপাইনে

২ লাখের বেশি শিশু জন্ম নেবে লকডাউনের প্রভাবে ফিলিপাইনে

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে পৃথিবীজুড়ে; বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনে রয়েছে অনেক দেশ। তবে দীর্ঘসময় ধরে লকডাউন কার্যকর থাকার এই প্রভাব পড়েছে কোনো কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। এমন একটি দেশ ফিলিপাইন; যেখানে হঠাৎ করেই বাড়ছে শিশু জন্মহার। লকডাউনের কারণে জন্মনিয়ন্ত্রণ পরিকল্পনা ব্যর্থ হয়েছে দেশটিতে। এ কারণে আগামী বছরে সেখানে জন্ম নেবে অতিরিক্ত দুই লাখ ১৪ হাজার শিশু। বিবিসি বলছে, লকডাউনে ফিলিপাইনের লাখ লাখ নারী জন্মনিয়ন্ত্রণ পরিকল্পনা মানতে পারেননি। স্বামী-স্ত্রীর পরিকল্পনা ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন নারীরা। ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইন পপুলেশন ইনস্টিটিউট ও ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের যৌথ এক সমীক্ষায় অতিরিক্ত ওইসব শিশু জন্মের তথ্য মিলেছে। সমীক্ষার তথ্যানুযায়ী, ফিলিপাইনে সাধারণত প্রতিবছর যে পরিমাণ শিশু জন্ম নেয় ২০২১ সালে লকডাউনের প্রভাবে তার চেয়ে দুই লাখ ১৪ শিশু বেশি জন্ম নেবে।

এরই মধ্যে শিশু জন্মদানের জন্য ফিলিপাইনের হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক নারী। কর্তৃপক্ষ এ উপলক্ষে নানা ধরনের পরিকল্পনাও গ্রহণ করেছে। তবে করোনার কারণে বেগ পেতে হচ্ছে তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯