মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৬) আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাজধানীর রামপুরা মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়ার বাড়ি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যান। এ সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া তাকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে ওই ঘটনায় গৃহবধূ নন্দীগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো হুমায়ুন কবির বলেন, ‘আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।