বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫০ পাইলটের লাইসেন্স বাতিল পাকিস্তানে

৫০ পাইলটের লাইসেন্স বাতিল পাকিস্তানে

অনলাইন ডেস্ক :: বাণিজ্যিক ফ্লাইটের ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তদন্তে পাইলটের লাইসেন্স পরীক্ষার সময় অসদুপায়ের সত্যতা পাওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয়। বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। পাকিস্তান সরকার জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার শর্ত পূরণে ৮৬০ জন বাণিজ্যিক পাইলটের সবার লাইসেন্স পরীক্ষা করা হয়। তবে সবার লাইসেন্স খুটিয়ে দেখার পর ৫০ জনের লাইসেন্স বাতিল করা হয় বলে জানায় । লাইসেন্স বাতিল হওয়া এই পাইলটরা পাকিস্তানের সরকারি, বেসরকারি এবং বিদেশি এয়ারলাইন্সের হয়ে কাজ করছিল। আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারিক মেহমুদ খোখার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

গত ২২ মে করাচিতে বিমানবন্দরের খুব কাছে একটি আবাসিক এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুজন বাদে বাকি সবার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পাকিস্তানে পাইলটদের জাল লাইসেন্স নিয়ে বিমান চালানোর অভিযোগ ওঠে।

পরে তদন্তেও এমন তথ্য দরা পড়ে। সেখানে দেখা যায়, কিভাবে দিনের পর দিন পাকিস্তানে বহু পাইলট জাল লাইসেন্স নিয়ে বিমান চালিয়ে আসছিলেন। এরপরই এই ৫০ জনের লাইসেন্স বাতিল করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯