বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিছু নিল চীনা বাহিনী মার্কিন যুদ্ধজাহাজের !

পিছু নিল চীনা বাহিনী মার্কিন যুদ্ধজাহাজের !

নিজস্ব প্রতিবেদক :: তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে কাছ থেকে অনুসরণ করেছিল চীনের সামরিক বাহিনী। বেইজিংয়ের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র এ ধরনের মিশন পরিচালনা করেছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে বেইজিং। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন শনিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। তারা আরো দাবি করে, জাহাজটির তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে গমন মুক্ত ও অবারিত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন। এবার নিয়ে চলতি বছর ১২তম বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করল। তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিসহ এই দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও তাইওয়ান প্রণালীতে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠানোয় ক্ষুদ্ধ হয়ে আছে তারা।

ইস্টার্ন থিয়েটার কমান্ডের প্রকাশ করা এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালী পার হওয়ার পুরোটা সময়জুড়ে তাদের বিমান ও নৌবাহিনী মার্কিন জাহাজটিকে ‘অনুসরণ ও পর্যবেক্ষণ’ করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনার পর ওয়াশিংটন-বেইজিংয়ের কুটনৈতিক সম্পর্ক আরো তিক্ত হয়ে উঠতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯