মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাস্তায় নামতে হবে ভাস্কর্য ভাঙা অপশক্তিকে থামাতে : বাণিজ্যমন্ত্রী

রাস্তায় নামতে হবে ভাস্কর্য ভাঙা অপশক্তিকে থামাতে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বড় অসৎ উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। আমরা যদি শুরুতেই অপশক্তিকে আঘাত করতে না পারি তবে তা চলমান থাকবে। এজন্য জনগণকে রাস্তায় নামতে হবে। আমরা অপশক্তিকে যদি নামতে না দেই, রাস্তায় ধরে ফেলি তাহলে তারা এসব অপকর্ম করার সাহস পাবে না। শনিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুর ফাউন্ডেশন আয়োজিত পূনর্মুদ্রনকৃত ‘রংপুর জেলার ইতিহাস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। টিপু মুনশি বলেন, ১৯৭১ সালে ২১ বছর বয়সে যুদ্ধ করেছি। আর আমার বাবা ৬১ বছরে। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমাদের সামনে এসব রাজাকার আল-বদর, পাকিস্তানের পাচাটা কুকুরেরা এখনও কোন সাহসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে। এই অপশক্তিই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ১৯৭১ সালের পরাজিত শক্তি। অথচ বঙ্গবন্ধু একটি অসম্প্রদায়িতক, আধুনিক দেশ গড়তে চেয়েছিলেন এবং সেই চেতনা তিনি রেখে গেছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্তৃক পতাকা অবমাননার বিষয়ে তিনি বলেন, বিজয়ের মাসে পতাকা অবমাননার বিষয়ে প্রশাসন তদন্ত করছে। বিজয়ের মাঝে এ ধরনের ঘটনা চেতনার উপর আঘাত। তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি নিতে হবে। যদি তারা উদ্দেশ্যমূলকভাবে জাতীয় পতাকা অবমাননা করে থাকে তবে তারা শেষ পর্যন্ত পরাজিত হবেই। টিপু মুনশি আরও বলেন, উত্তরাঞ্চলে বন্ধের পথে সুগার মিলগুলো নিয়ে শিল্প মন্ত্রীর সঙ্গে কথা বলবো। আমাদের কৃষকদের যেন সমস্যা না হয় সেজন্য তাদের কাছ থেকে আখ কেনা হবে। এছাড়া পেঁয়াজ, তেল, আলুসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি।

এর আগে টাউন হলে পূনর্মুদ্রনকৃত রংপুর জেলার ইতিহাস গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলমসহ অন্যরা। এ সময় মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জীবন যুদ্ধে হার না মানা শিক্ষার্থীদের মধ্যে এসিড হামলায় চোখ হারানো মাসুদা আক্তার মনি ও প্রতিবন্ধী শিক্ষার্থী জোবায়েরকে উৎসাহিত করতে সর্বধনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯