মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে প্রতিটি ইউনিয়নে : খাদ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে প্রতিটি ইউনিয়নে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। আজ শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, এখন থেকে প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে এখন আর প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দেওয়া হবে। সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হলে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মিত হওয়া উচিত। ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের এই সাংসদ বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য, দেশের মানুষের জন্য যে ভাবনা ভেবেছিলেন, সেই ভাবনা ছাত্রলীগের নেতা-কর্মীদের বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগকে এমন শক্তিশালী হতে হবে, যাতে ছাত্রলীগের হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার পতাকা সুরক্ষিত থাকে। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে এখন আর প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে। দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯