মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একটি টাকাও এদিক সেদিক হওয়ার উপায় ছিল না: সেতুমন্ত্রী

একটি টাকাও এদিক সেদিক হওয়ার উপায় ছিল না: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: ২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে। স্বচ্ছভাবে পদ্মা সেতুর কাজ আমরা করেছি। পদ্মা সেতু নির্মাণে কোনও প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। এখানে একটি টাকাও এদিক সেদিক হওয়ার কোনও উপায় ছিল না। আমি মন্ত্রী হিসেবে আমার এলাকার একজন লোককেও এখানে চাকরি দিতে যাইনি। এ সুযোগ আমি নিজেও নেইনি।’ আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের প্রতীক হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন।’ মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যারা আজ অনিয়মের কথা বলেন, তারা অতিরিক্ত ব্যয়ের কথা বলেন। তাদের বললো, আপনারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন না এমন অঙ্গীকারও অনেকে করেছেন। যেখানে বিশ্বব্যাংক ভুল স্বীকার করে, সেখানে বাংলাদেশের একটি স্বার্থান্বেষী মহল এখনও বিদ্বেষ ছড়াচ্ছে। ইনশাআল্লাহ ২০২২ সালে সেতু দিয়ে পরিবহন চলবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।’ চিরচেনা মহলটি এখনো নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের প্রশংসা না করে অপবাদ দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯