মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার: প্রধানমন্ত্রী

দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠানোর চেষ্টা হয়েছে। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে।

গতকাল বুধবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।

আলোচনাসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

শেখ হাসিনা বলেন, ‘এই মাটিতে আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মের লোকদের ছোট করে দেখব, তা নয়। সবাই এক হয়ে মুক্তিযুদ্ধে রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে। কাজেই এ দেশের মাটিতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সবারই থাকবে।’

তিনি বলেন, ‘সবাই মিলে যেকোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গেই মোকাবেলা করতে হয়। সেটাই করতে হবে। কে কী বলল না বলল, সেগুলো শোনার থেকে আমরা দেশের জন্য করতে পারলাম সেদিকেই চিন্তা থাকতে হবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব, সঠিক কাজ করতে পারব।’

করোনার কারণে সশরীরে আলোচনাসভায় উপস্থিত থাকতে না পারা মনঃকষ্টের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাই ওখানে বসে আছে আর আমি দূরে জেলখানার মতো আরেকটা বন্দিশিবিরে বসে আছি। এ বন্দিশিবির, করোনা নামক এই বন্দিত্ব থেকে কবে যে মুক্তি পাব? তবে ভ্যাকসিন আসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। চুক্তিও হয়ে গেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সব থেকে বড় সুরক্ষা হচ্ছে সবাই মাস্ক পরে থাকা, হাতটা পরিষ্কার রাখা, দূরত্ব বজায় রাখা এবং ঘোরাঘুরিটা একটু কম করা। বেশি ঘুরঘুর না করে যার যার জায়গায় থেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।’

‘আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। ২০২৪ সালের মধ্যে আমরা এ স্বীকৃতি পাব। এই স্বীকৃতি পেতে যা যা করতে হবে, সবই করেছি। করোনা হলেও আমরা অর্থনৈতিক গতিটা সচল রাখতে সক্ষম হয়েছি।’

বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের ঘটনাকে পারিবারিক ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল। তাদের আসল চেহারা বের হলো যখন ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করল। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে একটা সাম্প্রদায়িক দিকে নিয়ে গেল। ওরা যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। সেখান থেকেই ওদের লক্ষ্য বোঝা গিয়েছিল।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯