মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপি অপচেষ্টা করছে ঘোলাপানিতে মাছ শিকারের : কাদের

বিএনপি অপচেষ্টা করছে ঘোলাপানিতে মাছ শিকারের : কাদের

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চরণ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি উচ্চরণ করেন। কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে ৷ যারা এদেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনও মেনে নিতে পারেনি। তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।
সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫ টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। কবিরহাট কলেজের একসঙ্গে ৭ টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যা অনেক বড় ঘটনা। নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমি রাজনীতি করেন বলেও জানান।

এসময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হানসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯