সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ১৬৩২

২৪ ঘণ্টায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ১৬৩২

নিজস্ব প্রতিবেদক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩২ জন। আজ বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। তবে গতকাল মঙ্গলবারের তুলনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। গতকাল একদিনে মারা যান ৪০ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ ছিল, আর শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৭৭ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন সাত হাজার ১৫৬ জন আর শনাক্ত হলেন চার লাখ ৯৫ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২২ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন চার লাখ ২৯ হাজার ৩৫১ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২টি। আর র‌্যাপিড অ্যান্টিজেনসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ত্রিশ লাখ ২২ হাজার ৫৩৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ১১ হাজার ৯৬৬টি আর বেসরকারিভাবে ছয় লাখ ১০ হাজার ৫৭১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৩ জন, নারী চার জন। করোনায় এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ৪৬২ জন এবং নারী এক হাজার ৬৯৪ জন মারা গেছেন। যা শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৩৩ শতাংশ আর নারী ২৩ দশমিক ৬৭ শতাংশ। বয়স বিবেচনায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৮ জনই ষাটোর্ধ্ব। আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন।

২৭ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে পাঁচ, রাজশাহী বিভাগে এক এবং রংপুর বিভাগে দুই জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৬২২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯৫৮, চট্টগ্রাম বিভাগে ৪১৪, রংপুর বিভাগে ৩২, খুলনা বিভাগে ২৬, বরিশাল বিভাগে ২৮, রাজশাহী বিভাগে ৮৩, সিলেট বিভাগে ৫৪ এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।

অপরদিকে, স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৯৩৯ জন, ছাড়া পেয়েছেন ৫৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন আর ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৫৩ হাজার ৯৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৬৩ জন, ছাড়া পেয়েছেন ১৫৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৪ হাজার ৩৬২ জন এবং ছাড়া পেয়েছেন ৮১ হাজার ৯১৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৪৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯