বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি বৈঠকে বসছেন আগামী বৃহস্পতিবার।প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান প্রধামন্ত্রীর
প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর তাগাদাদেশে সুইস বিনিয়োগ বাড়াতে আহ্বানরোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় প্রধানের ভার্চুয়াল বৈঠকের নানা দিক তুলে ধরেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আমাদের বড় বড় ইস্যু তুলে ধরা হবে। সাধারণত যেসব ইস্যু নিয়ে আলোচনা হয়, সেসবই প্রাধান্য পাবে। পানি সমস্যা, সীমান্ত নিয়েও আলোচনা হবে বলে আশা করি। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের বিজয় ভারতেরও বিজয়। আমাদের বিজয়ে ভারতের গৌরব করার মতো কারণও রয়েছে।
তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করা হবে বলে আমরা আশা করছি। সেসময় চিলাহাটি-হলদিয়া রুটে ট্রেনলাইন উদ্বোধন করা হবে। এ রুটটি ৫৫ বছর আগে চালু ছিলো। সেটা এখন নতুন করে আবার চালু করা হবে।
ভাসানচর নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর নিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। ভাসানচরের আশপাশে আরও দ্বীপ আছে। ভাসানচরসহ আশপাশের দ্বীপে বসতিও আছে। এসব দ্বীপ কখনোই ডুবে যাবে না।
বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে দু’জনের একজন যুক্তরাষ্ট্রে ও আরেকজন যুক্তরাজ্যে লুকিয়ে রয়েছেন। তাদের নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। তবে আমরা যেভাবেই হোক খুনিদের ফিরিয়ে আনবো।