বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিল্লি টোল ট্যাক্স নিতে দিল্লি টোল ট্যাক্স নিতে দিলেন না কৃষকরা ঘেরাও করে অনশনে দিলেন না কৃষকরা ঘেরাও করে অনশনে

দিল্লি টোল ট্যাক্স নিতে দিল্লি টোল ট্যাক্স নিতে দিলেন না কৃষকরা ঘেরাও করে অনশনে দিলেন না কৃষকরা ঘেরাও করে অনশনে

নিজস্ব বার্তা পরিবেশক: দাবি আদায়ে দিল্লি ঘেরাও করলেন বিক্ষোভকারী কৃষকেরা। ডাক দিলেন অনশন আন্দোলন কর্মসূচিরও। শনিবার একের পর এক টোল প্লাজায় পিকেটিং করে সরকারকে নিতে দেওয়া হল না টোল ট্যাক্স। অবরোধ করা হল দিল্লিতে প্রবেশের অধিকাংশ রাস্তাও। কৃষক সংগঠনগুলির ঘোষণা মতোই বিভিন্ন সীমানা এলাকায় হল চাক্কা জ্যাম। এর মধ্যে দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানা টপকে রাজধানীতে ঢুকে পড়ার চেষ্টা করলেন আন্দোলনকারীরা। যদিও মিছিল শুরু করতে না করতেই কৃষকদের আটকে দিল পুলিস। যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাও সৃষ্টি হল দিল্লি-উত্তরপ্রদেশের সীমানায়। এর পাশাপাশি এদিন কৃষকেরা ঘোষণা করেছেন, ‘আগামী ১৪ ডিসেম্বর সিংঘু সীমানায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনে বসবেন তাঁরা। রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে মিছিল করা হবে।’ এদিন বিক্ষোভকারী কৃষকেরা এও জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে কথা বলতে তাঁরা গররাজি নন। কৃষি আইন বাতিলের ইস্যুকে সামনে রেখে তাঁরা সরকারের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।’এদিকে, শনিবার এই ইস্যুতে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা। তারপর তিনি বলেন, আগামী দু’একদিনের মধ্যে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সরকারের একটা সমঝোতা হতে চলেছে। কৃষক বিক্ষোভের জেরে এদিন দিল্লি সংলগ্ন একাধিক সীমানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিস। অশান্তির আশঙ্কায় দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে মোতায়েন করা হয় কয়েক হাজার পুলিসকর্মী। গুরুগ্রাম পুলিসের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনওমতেই দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেওয়া হবে না কৃষকদের। তবে কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি কৃষকেরা এমএসপি আইন কার্যকর করার দাবিতে আরও সোচ্চার হওয়ার পরিকল্পনা করেছেন। এদিন গাজিপুর সীমানায় সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির নেতা সর্দার ভিএম সিং বলেছেন, ‘আমরা এমএসপি ইস্যুতেও সরকারের সুনির্দিষ্ট আশ্বাস পেতে চাই। আলু, আখ, খাদ্যশস্য, অন্যান্য সব্জি, কৃষকেরা যেটাই উৎপাদন করুন না কেন, তার উপরই ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করতে হবে। দুধ বিক্রি করেও অনেক চাষির সংসার চলে। দুধের উপরও ধার্য করতে হবে এমএসপি।’
আন্দোলনের ১৭ তম দিনে কৃষক বিক্ষোভের জেরে দফায় দফায় নির্দেশিকা জারি করতে হয় দিল্লি পুলিসকে। নয়ডা এবং গাজিয়াবাদ থেকে যাঁরা এদিন দিল্লিতে আসতে চেয়েছেন, তাঁদের আনন্দবিহার সহ অন্যান্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় দিল্লি-রোহতক করিডরের তিক্রি সীমানাতেও। ড্রোনের মাধ্যমে চলে নজরদারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯